IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> লকডাউন ঘোষণায় কাঁচাবাজারসহ বিভিন্ন দ্রব্যের দাম চড়া

লকডাউন ঘোষণায় কাঁচাবাজারসহ বিভিন্ন দ্রব্যের দাম চড়া

ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় শুক্রবার বিকেল পাঁচটা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের ঘোষণার পর রাজশাহীর কাঁচাবাজারসহ বিভিন্ন জিনিসপত্রের দাম চড়া হয়ে যায়। শুক্রবার সকালে বাজার স্থির থাকলেও বেলা বাড়ার সাথে বাজারে বাড়তে থাকতে ক্রেতার সংখ্যা। উপচে পড়া ভিড়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দাম।

শুক্রবার রাজশাহীর সাহেববাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজার বসার শুরুতে দাম স্থির থাকলেও ক্রেতা বাড়ার সঙ্গে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দুপুরের মধ্যেই বেচাকেনা শেষ করেছেন বেশিরভাগ ব্যবসায়ী। সবজি ছাড়াও এদিন দাম চড়া ছিল মাছের বাজারে। বেশিরভাগ মাছের কেজিতে ১০০ থেকে দেড়শো টাকা বেশিতে বিক্রি করেছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতি কেজিতে ১০০ থেকে দেড়শো টাকা দাম বেড়ে প্রতি কেজি ট্যাংরা ৬০০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, পাবদা ৪০০ টাকা, মোয়া ৪০০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৫০ টাকা, সিলভার ২০০ টাকা, মৃগেল ১৭০ থেকে ১৮০ টাকা, রুই ৩০০ টাকা, বোয়াল ৮০০ টাকা, চিংড়ি ১০০০ টাকা দামে বিক্রি হয়েছে। এছাড়াও ইলিশ বিক্রি হয়েছে ৭৫০ থেকে ১০০০ টাকায়।

মাছ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, গাড়িঘোড়া বন্ধের কারনে বাজারে মাছের আমদানি কম। তার ওপর আজ থেকে লকডাউন। বাজারে ক্রেতার সংখ্যা বেশি। চাহিদা প্রচুর। এজন্য দেখেন, বাজারের মাছ দুপুরের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। দাম এজন্য কিছুটা বেশি।

মাছের দাম বাড়লে স্থির ছিল মাংসের বাজার। গত ঈদের পরে প্রায় সপ্তাহ দুয়েক বাজারে গরুর মাংসের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৫৬০ টাকা কেজিতে। বর্তমানে সেটা কমে পূর্বের মত ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া খাশির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা ও ছাগলের মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

বিক্রেতা কাজিম জানিয়েছেন, মুরগির মধ্যে ব্রয়লার ১৩০ টাকা, সোনালী ১৯০ টাকা, সাদা লেয়ার ২০০ টাকা ও দেশি মুরগি ৪২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

এদিকে গত সপ্তাহে হুট করে রাজশাহীতে কেজিতে ২০ টাকা বেড়ে যায় পেঁয়াজের দাম। সেই দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বিক্রেতা রাজু জানিয়েছেন, শুক্রবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা, আদা ৮০ টাকা, রসুন ৫৫ থেকে ৬০ টাকা ও শুকনা মরিচ ২২০ থেকে ২৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। দাম বেড়েছে কাঁচামরিচের।

ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সকালের শুরুতে কাঁচামরিচ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। ক্রেতা ও চাহিদা বাড়ার সঙ্গে দাম বেড়ে শেষ পর্যন্ত ৬০ টাকা কেজিতেও মরিচ বিক্রি করতে দেখা গেছে।

এছাড়াও বাজারে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে সবজি। জানতে চাইলে বিক্রেতারা বিভিন্ন সময়ের দাম গড় করে জানান, প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ থেকে ২০ টাকা, ঝিঙে ৩০ থেকে ৩৫ টাকা, পেপে ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, ঢেড়স ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

জানতে চাইলে ক্রেতা নাহার বলেন, বাজারে সবকিছুর দাম একটু বেশিই মনে হচ্ছে। আর আজকে প্রচুর ভিড়। বাজারে হাটা যাচ্ছে না। লকডাউনের ঘোষণা শুনেই মানুষের মিছিল লেগে গেছে বাজারের দিকে।

তবে মোটামুটি স্থির রয়েছে চালের দাম। বাজারে প্রতি কেজি আটাশ নতুন ৫২ টাকা, পুরাতন ৫৬ থেকে ৫৮ টাকা, মিনিকেট নতুন ৫৮ টাকা, পুরাতন ৬২ টাকা, জিরাশাল নতুন ৫৮ টাকা, পুরাতন ৬০ থেকে ৬২ টাকা, বাসমতি নতুন ৬৬ টাকা, পুরাতন ৬৮ টাকা, নাজিরশাল ৬৮ টাকা, কাটারীভোগ সেদ্ধ নতুন ৬০ টাকা, পুরাতন ৭৫ টাকা, স্বর্ণা ৪৮ টাকা, কালজিরা ৮০ থেকে ৯০ টাকা, চিনিগুড়া ৯৫ থেকে ১০০ টাকা, বালাম ৬৫ ও রনজিত ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

সাহেববাজারের বড় খুচরা ব্যবসায়ী এপি চাউল ভান্ডারের মালিক অশোক প্রসাদ বলেন, বাজারে চালের দাম স্থির রয়েছে। বাজারে চালের আমদানি হচ্ছে না। আমদানি যদি বাড়ে তবে দাম কমতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31