IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> নন্দীগ্রামের হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটির ঘর এখন মরণ ফাঁদ

নন্দীগ্রামের হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটির ঘর এখন মরণ ফাঁদ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামের হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি মাটির ঘর এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ঝুঁকিপূর্ণ ওই ঘরগুলো ভেঙ্গে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, ১৯৬০ সালে গ্রামের কিছু শিক্ষানুরাগী ব্যক্তিরা হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টি সরকারি হওয়ার পরে দুইটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে। ওই দুইটি পাকা ভবনেই চলে পাঠদানসহ বিদ্যালয়ের সকল কার্যক্রম। তারপরেও মাটির ঘরগুলো এখনও ভাঙ্গা হয়নি। বিদ্যালয় চলাকালিন সময় অনেক শিক্ষার্থীই ওই ঘরের মধ্যে আসা-যাওয়া ও খেলাধুলা করে। আবার বিদ্যালয় বন্ধ থাকলেও গ্রামবাসীরা ঘরগুলোর মধ্যে আসা-যাওয়া করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাটির ওই ঘরের বেশিভাগ অংশ খোসে পরেছে। যেটুকু বাঁকি আছে তাতে গোবর শুকাচ্ছে গ্রামের কিছু লোক। ঘরের জানালা-দরজা কিছু নাই। আবার টিনগুলোও নষ্ট। মাটির ঘরগুলোর সাথেই রয়েছে দুইটি পাকা ভবন।

হাটুয়া গ্রামের সুরুজ কুমার সরকার বলেন, আমার ছেলে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। মাটির ঘরগুলোর খুবই খারাপ অবস্থা। তাই যে কোন সময় ছাত্র-ছাত্রী উপর ভেঙ্গে পরতে পাড়ে। কেন যে মাটির ঘরগুলো ভাঙ্গা হচ্ছেনা তা বুঝতে পারিনা।

ইউপি সদস্য পরিমল চন্দ্র জানান, মাটির ওই ঘরগুলো খুবই খারাপ অবস্থা। খুব দ্রæত ঘরগুলো না ভাঙ্গা হলে যে কোন সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক লুৎফুন নেছা বলেন, এর আগে আমরা কমিটির সভায় ঝুঁকিপূর্ণ মাটির ঘরগুলো ভাঙ্গার আলোচনা করেছি। অনেকেই ঘরগুলো ভাঙ্গার বিপক্ষে তাই ভাঙ্গা হয়নি। আমি আবারো আলোচনা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে জানাবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ঘরগুলো অপসারণের জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031