IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে চলছে কঠোর লকডাউন

রাজশাহীতে চলছে কঠোর লকডাউন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শুক্রবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন চলছে। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে মহানগরীতে চলছে সাত দিনের এ কঠোর ‘লকডাউন’। লকডাউন কার্যকরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ অবস্থান করছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন। শুধু জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলছে। বিভিন্নস্থানে রিকশা আটকসহ রিকশার পাম্প ছেড়ে দিতে দেখা যায়।

মহানগরীর তিনটি প্রবেশ মুখ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি প্রথম দিন র‌্যাব সদস্যরাও বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। এর পাশাপাশি মাঠে রয়েছে রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও। আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা লকডাউন পরিস্থিতি মনিটরিং করছেন।

তবে এর আগে থেকেই নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের তৎপরতা দেখা গেছে। নির্দেশনা অনুযায়ী মার্কেট, দোকানপাট, শপিংসহ গণপরিবহন চলাচলে যে নিষেধাজ্ঞা তা বাস্তবায়নে কঠোর অবস্থানেই থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, নগরী থেকে পরিবহণ বাইরে যেতে দিলেও জরুরি প্রয়োজন ছাড়া নগরীতে কোন পরিবহণ প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে যেসব গাড়িগুলো নগরীতে প্রবেশ করছে তাদের প্রত্যেককেই নগরীর মোড়ে মোড়ে অবস্থান নেয়া আইনশৃঙ্খলাবাহীনির সদস্যদের জিজ্ঞাসাবাদের সম্মুখিন হতে হচ্ছে।

এছাড়া যেসব পরিবহণ নির্দেশনার আওতার মধ্যে আছে তাদের ফিরিয়ে দিতেও দেখা গেছে। একই সাথে নগরীর বিভিন এলাকায় ঘুরে বেড়ানো জনসাধারণকে ঘুরমুখি করার জন্য মাইকিং করে সর্তকতা করা হচ্ছে।

রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31