ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদককারবারী সুমন (২৮) ও সালাম (৪২)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। এঘটনায় এস আই রাকিব হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, আদমদীঘির শালগ্রামের নূর ইসলামের ছেলে মাদককারবারী এনায়েতুল্লাহ ইসলাম সুমন ও কালাইকুড়ী গ্রামের মফেজ আকন্দের ছেলে আব্দুস সালাম গত (১১ জুন) শুক্রবার রাতে এক কেজি গাঁজা ব্যাগে নিয়ে কেনাবেচা করার সময় গোপন সংবাদে এসআই রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ানগ্রামে-আদমদীঘি রাস্তার আমতলী নামকস্থান থেকে এক কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।


