IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাজশাহী শাহমখদুম ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ

রাজশাহী শাহমখদুম ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের তিন থানার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান-২০২১। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয় শাহমখদুম থানা, এয়ারপোর্ট থানা এবং পবা থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।

গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন।

এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।

অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’।

এ লক্ষে শনিবার ১২ জুন ২০২১ সকালে আরএমপি’র শাহমখদুম বিভাগের তিন থানার (শাহমখদুম, এয়ারপোর্ট ও পবা) উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর আয়োজন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ অভিযান-২০২১ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি থেকে শাহমখদুম থানার সিটিহাট, দক্ষিন নওদাপাড়া রোড, ওমরপুর কুচপাড়া রোড, এয়ারপোর্ট থানার বারুইপাড়া গ্রামস্থ তিলক্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এবং রাজশাহী ও নওগাঁগামী মহাসড়কে পবা থানার মদনহাটি রাস্তার ধারে এবং থানা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন এবং গাছ লাগাতে, গাছের যত্ন নিতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রতি আহŸান জানান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল খালেক ও রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ এবং শাহমখদুম ক্রাইম বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই বৃক্ষরোপণ অভিযানে আরএমপি’র উদ্যোগে পাঁচ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ফাঁড়ির আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে রোপণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31