IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় শিয়াল মারা ফাঁদে বৃদ্ধর মৃত্যু

বাগমারায় শিয়াল মারা ফাঁদে বৃদ্ধর মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : মারতে চেয়েছিলেন শিয়াল। ভাগ্যের নির্মম পরিহাস সেই শিয়াল মারা ফাঁদে মর্মান্তিক মৃত্যু হল হোসেন আলী সরকার (৬০) নামের বৃদ্ধ পিতার। শিয়াল মারা ফাঁদে পড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল পিতা। মৃত্যুর আগে জীবিত অবস্থায় কেউ দেখতেও পেল না তাকে। পথচারীর দেয়া খবরে ছুটে গেলেন সবাই। ঘটনাস্থলে গিয়ে দেখলেন মাটিতে পড়ে আছে পিতার নিথর দেহ। মুহুর্তেই কান্নায় ভারি হয়ে উঠে বাতাস। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে। ছেলে রেজাউল করিমের মুরগীর ফার্ম দেখাশোনা করতেন হোসেন আলী।

রোববার ভোরে ফজরের আজান হলে প্রতি দিনের মতো মসজিদে নামাজের উদ্দেশ্যে যান তিনি। নামাজ শেষে ভোরে আবারও রেজাউলের মুরগীর ফার্মে দিকে রওনা হন। মুরগীর ফার্মের দিকে আসার পথে সামনে পড়ে হোসেন আলী সরকারের বড় ছেলে আমিন এর মুরগীর ফার্ম। আমিনের মুরগীর ফার্মে শিয়াল মারার জন্য বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিয়ে ফার্মের চারি পাশে পাতা ছিল জিআই তারে শিয়াল মারা ফাঁদ। এদিকে ওই ফাঁদের নিকটে আমের গাছ থেকে একটি আম পড়ে ছিল। সেই আম তুলে নিতে গিয়ে শিয়াল মারা ফাঁদে আটকে পড়েন হোসেন আলী সরকার। সেখানেই ঘটে তার মর্মান্তিক মৃত্যু।

আমিনের সেই ফার্মের পাশেই রয়েছে একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে ভোরে একটি মহিলা হাটছিলেন। হাটার সময় হোসেন আলীকে দেখতে পায়। পরে তার বাড়িতে খবর দেয়া হলে দ্রæত ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন। প্রথমে স্থানীয় চিকিৎসককে নিয়ে আসলে তিনি মৃত বলে ঘোষণা করেন। তাতেও নিশ্চিত না হয়ে হোসেন আলী সরকারকে ভবানীগঞ্জের একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যান। সেখানেও একই কথা বলেন চিকিৎসক। পরে বাড়িতে নিয়ে জানাযার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, হোসেন আলী সরকারের তিন ছেলে এর মধ্যে আমিন এবাং রেজাউল মুরগীর ফার্ম রয়েছে। আরেক ছেলে জাহিদুল ইসলাম তিনি কৃষি কাজ আর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। হোসেন আলীর বড় ছেলে আলাদা ভাবে স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র সংসার করছেন। মেঝ ছেলেকে নিয়ে এক সাথে সংসার করছেন তিনি। মেঝ ছেলের মুরগীর ফার্ম দেখাশোনা করেন তিনি। বড় ছেলের সাথে সাংসারিক কলোহের কারণে আলাদা করে দেন হোসেন আলী। বর্তমানে মেঝ ছেলেকে সাথে নিয়ে সংসারের কাজকর্ম করে থাকেন। মেঝ ছেলে রেজাউলের মুরগীর ফার্ম দেখলেও মৃত্যু হলে হলো বড় ছেলে আমিনের মুরগীর ফার্মে পাতা শিয়াল মারা ফাঁদে।

এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে হোসেন আলী সরকারকে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। গোপন করা হয়েছে শিয়াল মারা ফাঁদ। এলাকাবাসীর প্রশ্ন মুরগীর ফার্মের চারিপাশে কেন বিদ্যুতের লাইন দিতে হবে। এতে তার পিতা না পড়ে অন্যকেউ তো পড়তে পারতো।

পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম বলেন, কেউ যদি বিদ্যুতের তার অরক্ষিত রেখে কোন অপ্রীতির ঘটনা ঘটায় তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ভাবেই বিদ্যুতের অবচয় করা যাবেনা। বিদ্যুতের অবচয় করা আইননত দন্ডণীয় অপরাধ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31