IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> মোহনপুরের বাকশিমইল রাস্তা নির্মাণে অনিয়ম

মোহনপুরের বাকশিমইল রাস্তা নির্মাণে অনিয়ম

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নে (ইউপি) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চ্যর সৃস্টি হয়েছে।

জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের তৃতীয় ধাপে ইউপির মিরপুর পাকা রাস্তা হইতে নতুন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের বিপরীতে প্রায় ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়, এবং চলতি বছরের ৭ জুন কাজ সম্পন্ন করার কথা বলা হয়।

এদিকে, কাজ শুরুর সময়ে প্রকল্পের অর্থের উৎস্য ও বরাদ্দের পরিমাণ ইত্যাদি তথ্য সংবলিত সাইনবোর্ড লাগানোর বাধ্যবাধকতা থাকলেও সেখানে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। এতে প্রকল্প এলাকার অধিবাসীরা এই বিষয়ে কিছুই জানতে পারেনি। স্থানীয় বাসিন্দা আব্দুস ছাত্তার ও রবিউল ইসলাম বলেন, তারা দুর্নীতি দমন কমিশনের (দুদুক) ও রাজশাহী জেলা প্রশাসকের(ডিসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, প্রকল্প সভাপিত ও ইউপি সদস্য ঈমান আলী অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোথাও এক কোদাল মাটি না কেটেই আগের প্রস্তুতকৃত রাস্তা দেখিয়ে ইতমধ্যে বরাদ্দের ৫ লাখ টাকার অর্ধেক উত্তোলন করে নিয়েছেন।

এদিকে ঘটনা জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, কেউ কেউ প্রকল্প সভাপতির দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও করেছে। সম্প্রতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুল কুমার মালাকার সরেজমিন প্রকল্প পরিদর্শনে গিয়ে জনসাধারণের উপস্থিতিতে ঘটনার সত্যতা পেয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি ঈমান আলী বলেন, এসব ভিত্তিহীন প্রকল্পের কাজ এখানো চলমান রয়েছে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুর কুমার মালাকার বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, বিধি মোতাবেক প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31