IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে

তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থা ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, তানোরে চলতি ২০২০-২০২১ অর্থবছরে তৃতীয় পর্যায়ে স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ টেস্ট রিলিফ টিআর ৩১টি প্রকল্প এবং কাবিটা ৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর কঠোর অবস্থান এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের কঠোর নজরদারির ফলে এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নে রাতারাতি এসব এলাকায় যোগাযোগের ব্যাপক পরিবর্তন দেখা গেছে। তানোরের কলমা, পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন কিছু প্রকল্প রয়েছে, যেখানে দেশ স্বাধীনের পরে কোনো উন্নয়ন কাজ (মাটির) পৌচ্ছেনি।

এদিকে দীর্ঘদিন পরে এসব গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটের দৃশ্যমান ব্যাপক উন্নয়নে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সরেজমিন কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামে দেখা গেছে, ভালুকাকান্দর মুনসুরের বাড়ি হতে গিয়াসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও এইচবিবি করণ কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি আবু সাঈদ বলেন, এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে যাবে। ভালুকাকান্দর গ্রামের জহির উদ্দিন (৫৫), আব্দুস সালাম (৪৫) ও সহীদুল ইসলাম(৩০) বলেন, এবার এসব উন্নয়ন কাজের মান নিয়ে তারা সন্তুষ্ট।

তারা বলেন, এই রাস্তা গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31