IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকের করোনা ইউনিটে আজও ১২ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আজও ১২ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন।

রাজশাহী হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, মৃত ১২জনের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত এবং ৩ জন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পরেও মারা গেছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এরমধ্যে রাজশাহীর ৩৯জন, চাঁপাইনবাবগঞ্জের ৮জন, নাটোরের চারজন, নওগাঁর ৫জন এবং কুষ্টিয়ার দুজন। এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬জন এবং চুয়াডাঙ্গার একজন ।

সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩ টি নমুনার মধ্যে ১১১জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ৪৪ শতাংশ। নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নওগাঁ জেলার ৮৮ টি নমুনায় ৪৩ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ২৫ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনায় ২২জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31