IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে আরো ৮০ পরিবার পাচ্ছে বাসগৃহ

নন্দীগ্রামে আরো ৮০ পরিবার পাচ্ছে বাসগৃহ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নতুন আরো ৮০টি ভূমিহীন পরিবার পাচ্ছে বাসগৃহ। এ সকল বাসগৃহ নির্মাণকাজ শেষ পর্যায়ে। যা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘‘ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে ৮০টি গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণকাজ করা হয়েছে।

উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নে ৮টি, ভাটরা ইউনিয়নে ৩৫টি, থালতা মাঝগ্রাম ইউনিয়নে ১৬টি ও ভাটগ্রাম ইউনিয়নে ২১টি বাসগৃহ নির্মাণকাজ করা হয়। প্রত্যেকটি বাসগৃহ নির্মাণকাজে ব্যয় হয়েছে ১লাখ ৯০হাজার টাকা। এ ৮০টি বাসগৃহ নির্মাণকাজে মোট ব্যয় হয়েছে ১কোটি ৫২লাখ টাকা।

বাসগৃহ নির্মাণকাজ তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সাথে কথা বললে তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে নন্দীগ্রাম উপজেলার ৮০টি গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণকাজ আমি নিজেও তদারকি করেছি। গৃহহীন পরিবারের বসবাস করার উপযোগী বাসগৃহ নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এখন তা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাসগৃহ উদ্বোধন করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, যথারীতিভাবে বাসগৃহ নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এতে উপজেলার আরো ৮০টি গৃহহীন পরিবার বাসগৃহ পাবে। যে বাসগৃহে ভালোভাবেই তারা বসবাস করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31