ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে চিকিৎসার জন্য ৩২ জনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোহনপুর সরকারী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টার, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হযরত আলী, থানা আওয়ামী লীগের সদস্য মৌমিতুজ্জামান রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, হুমায়ুন কবীর, রনি সরকার ও বেলাল আলীসহ নেতৃবৃন্দ।


