IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাক আহম্মেদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাক আহম্মেদ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ দ্বিতীয় বারের মতো রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সভাপতিত্বে উক্ত সভায় মে মাসের সার্বিক অপরাধসহ সকল দিক বিবেচনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহম্মেদ। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সনদপত্র তুলে দেন, জেলা পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ডিএসবিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ডিসেম্বর মাসেও তিনি রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মোস্তাক আহম্মেদ ২১ নভেম্বর ২০২০ সালে বাগমারা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। বাগমারা থানায় যোগদানের পর থেকে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। বাল্য বিবাহ, নারী পাচার, মাদক, চোরাচালান, মারামারি, হত্যা, মামলা মোকদ্দমা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড কমে গেছে।

মোস্তাক আহম্মেদের বলিষ্ঠ আর দৃঢ় নেতৃত্বে বাগমারা উপজেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো রয়েছে। যেন কোন অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সদা তৎপর থাকেন তিনি।

মোস্তাক আহম্মেদ এর আগে রাজশাহীর মোহনপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সেখানে কর্মরত অবস্থায় তিনি শ্রেষ্ঠ ওসি হতে পারেননি। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের দক্ষ নেতৃত্বে বাগমারায় বইছে শান্তির সুবাতাস। বাগমারা নেই আর আগের সেই রক্তাক্ত জনপদ।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আমি সরকারী নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে থাকি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি।

তিনি আরো বলেন, বাগমারা রাজশাহী জেলার মধ্যে বড় উপজেলা। বড় উপজেলা হওয়ায় অনেক সময় দু একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে। তবে উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে লোকজনের সাথে বিভিন্ন নিয়ে আলোচনা করে থাকি। তারা যেন অকারনে সামান্য বিষয় নিয়ে নিজেকে মামলা মোকদ্দমায় না জড়ায়।

এদিকে মাদক, বাল্য বিবাহ নিয়ন্ত্রণ, মামলার তথ্য উদঘাটনসহ দ্রæততার সাথে সার্বিক সকল বিষয়ে ভূমিকা রেখে চলেছেন ওসি মোস্তাক আহম্মেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31