ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার ছিলো আষাঢ় মাসের প্রথম দিন। আর প্রথম দিন আষাঢ় তার কথা রেখেছে। মঙ্গলবার থেকেই মহানগরী ও এর আশেপাশের উপজেলায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন রাজশাহীতে ২৪ ঘন্টায় ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬ টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ বুধবার (১৬ জুন) সকাল ৬ টা ৩৫ মিনিট থেকে ৮ টা ৩৫ মিনিট পর্যন্ত ১১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।


