IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীতে ডা: নাসরিনের বিরুদ্ধে বড় বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি

রাজশাহীতে ডা: নাসরিনের বিরুদ্ধে বড় বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক চিকিৎসকের বিরুদ্ধে কয়েকটি অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন রাজশাহী সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার। এ তদন্ত কাজ আগামীকাল ১৬ জুন রাজশাহী মেডিকেল কলেজে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। যথাসময়ে উপস্থিত থাকার জন্য গত ১০জুন শাহনাজ কাশেম বরাবর একটি চিঠি দেয়া হয়।

রাজশাহী সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার চিঠিতে উল্লেখ করা হয় মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর নং-জিজিএইচএস/পার-২/৩০তম/এন ২৩/২০১২/৩৬৪৩, তারিখঃ ১২/০৪/২০২১ খ্রি: মোতাবেক ডা. নাসরিন জামান, (কোড-১২৬১৮৩), মেডিকেল অফিসার, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা প্রেশনেঃ রাজশাহী মেডিকেল কলেজ (এমডি কোর্সে অধ্যায়নতরত) এর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু থাকা ও জামিন গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষকে না জানাইয়া উদ্দেশ্যমূলকভাবে মামলা তথা জামিন গ্রহণের বিষয়টি গোপন রাখার আনীত অভিযোগ সমূহ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্নস্বাক্ষরকারীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উক্ত তদন্ত কার্যক্রম আগামী ১৬/০৬/২০২১ আং তাখি সকাল ১০.০০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে অনুষ্ঠিত হবে। উক্ত তদন্ত কাজে আপনার অভিযোগ সংশ্লিষ্ট দালিলিক তথ্য প্রমাণসহ নিধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য মহানগরীর বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ডাক্তার ইকবাল কাসেম ও তার ছোট বোন ডাক্তার নাসরিন ইয়াসমীনের বিরুদ্ধে ভুল তথ্য ও বর্ণনা দিয়ে মায়ের নামীয় প্লট ও অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগ উঠে। এক্ষেত্রে ডাক্তার ইকবাল কাসেম ও তার ছোট বোন ডাক্তার নাসরিন ৫নং কাউন্সিল-এর কার্যালয় থেকে ওয়ারিশন সনদ গ্রহণও করেন। পরবর্তীতে সেটি বৈধ সনদ হিসেবে ব্যবহার করে কৌশলে মায়ের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ পূর্বক রাজশাহীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও ডেলিগেট আদালতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় প্রতারণামূলকভাবে সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করে পৈত্রিক সম্পত্তি থেকে বড় বোন শাহানাজ কাসেমকে তার অংশের পৈত্রিক সম্পত্তি ও বাবা মার রেখে যাওয়া অন্যান্য অর্থ-সম্পদ থেকে বিতাড়িত করার অপচেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগীর। বিষয়টি জানাজানি হবার পরে ভুক্তভোগী ও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া বড় বোন শাহানাজ কাসেম গত ১-৯-২০২০ ইং তারিখে নগরীর রাজপাড়া থানায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং ০২।

পরবর্তীতে এই মামলায় যথাযথ নিয়মে বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব হোসেন অভিযোগের সত্যতা পাওয়াতে চার্জশীট প্রদান পূর্বক রাজশাহীর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ দন্ডবিধি আইনের ১৯৩/১৯৮/৪০৬/৪২০/৪৬৫/৪৬৭/৪৭১/৩৪ ধারাতে একটি মামলা রুজু হয়। যার মামলা নং ৩১সি/২০২০(রাজপাড়া)। মিথ্যা তথ্য প্রদান পূর্বক ওয়ারিশন সার্টিফিকেট নেবার বিষয়টি রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু বিষয়টির সত্যতা স্বীকার করেন।

বাদীনির দেওয়া তথ্য, থানার এজাহার ও মামলার কপি থেকে জানা গেছে, নগরীর রাজপাড়া এলাকার বাসিন্দা মরহুম ডাঃ আবুল কাশেম ও মরহুমা নূরমহল খাতুনের দুই মেয়ে এক ছেলে। ডাঃ আবুল কাশেম গত ১৬-৫-২০০৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর গত ০৪-০৩-২০০৯ ইং তারিখে অভিযুক্ত ডাক্তার ইকবাল কাসেম ও তার আরেক বোন ডাক্তার নাসরিন ইয়াসমীন উভয়ে যোগসাজসে বাদীর পৈত্রিক সম্পত্তি ও বিভিন্ন ব্যাংকে জমাকৃত অর্থ আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে তাদের বড় বোনকে না জানিয়ে রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে মিথ্যা তথ্য প্রদান পূর্বক শুধুমাত্র এক কন্যা এক পুত্র ও মাতা নূরমহল খাতুনকে অংশীদার দেখিয়ে একটি জাল, ভূয়া ও অবৈধ ওয়ারিশন সনদ গ্রহণ করেন।

এক নং আসামী ডাক্তার ইকবাল কাসেম বিজ্ঞ আদালতে প্রতারণামূলকভাবে মিথ্যা জবানবন্দী ও এফিডেভিট প্রদান করে বাদীর অজ্ঞাতে সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত সাকসেশন সার্টিফিকেট মিথ্যা জ্ঞাত হওয়া সত্বেও সেটি ব্যবহার করে অভিযুক্তরা বৃদ্ধা মাকে উন্নত চিকিৎসা কথা বলে ভুল বুঝিয়ে কৌশলে মায়ের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আইসিবি সিকিউরিটি ট্রেডিং কোম্পানী লিমিটেডের ১৩ হাজার নয়শটি শেয়ার, যার ফেস ভ্যালু ৫০ হাজার, বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি পঞ্চাশ লাখ টাকা ও বাদীর পৈত্তিক সূত্রে প্রাপ্ত অংশ আত্মসাৎ করে নিজেদের নামে করে নেন।

এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সম্প্রসারিত উত্তরা ৩য় পর্ব আবাসিক এলাকার ১৭-জি ১নং সেক্টরের ৬ নং রাস্তার প্লটটির যাবতীয় নথিপত্রে উত্তরাধিকার সূত্রে নামজারী করণের জন্য মিথ্যা বর্ণনার একটি অঙ্গিকারনামা প্রদানসহ দরখাস্ত করেন এবং গত ৩০-৮-২০১২ ইং তারিখে রাজউক হতে আসামীদ্বয় ও তাহাদের মাতা নূরমহল খাতুনের নামে উক্ত প্লটটি বরাদ্দ নেন। গত ৩০-৬-২০২০ ইং তারিখে মামলার বাদী শাহানাজ কাসেম ও আসামিদ্বয়ের মাতা নূরমহল খাতুন মৃত্যুবরণ করার পর অভিযুক্তরা পৈত্তিক সম্পত্তি ও ব্যাংকের নগদ অর্থ হাতিয়ে নেবার হীন উদ্দেশ্যে পূর্বের ন্যায় আবারো রাসিকের ৫ নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে ওয়ারিশন সার্টিফিকেট নেবার আশায় বড় বোন ও মামলার বাদীনি শাহানাজ কাসেমকে বাদ রেখে একটি আবেদন করেন।

বিষয়টি জানাজানি হয়ে গেলে পৈত্তিক সম্পত্তি থেকে বঞ্ছিত হওয়া বড় বোন শাহানাজ কাসেম যথাযথ নিয়মে উভয় প্রতারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ডাক্তার ইকবাল কাসেম ও তার বোন ডাক্তার নাসরিন ইয়াসমীন উক্ত মামলার অগ্রীম জামিন নিয়ে মামলা তুলে নেবার জন্য বাদীনিকে নানা পন্থাবলম্বনে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগী শাহানাজ কাসেমের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31