IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঈশ্বরদীতে বাস-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঈশ্বরদীতে বাস-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বুধবার বিকেলে রাজশাহী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এনামুল হক (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

আহত অপর দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার সময় ঈশ্বরদীর দাশুড়িয়া-পাবনা মহাসড়কের তেতুলতলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত এনামুল পাবনা সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। আহতরা হলেন, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ( এ্যাম্বুলেন্স চালক) মোহাম্মদ আসিফ হোসেন (২০), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিবুল (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনার দিক থেকে আসা এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয। এতে এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এ্যাম্বুলেন্স যাত্রী এনামুলকে রাজশাহী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাবুল জানান, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ মোহাম্মাদ পরিবহন নামের বাস ও এ্যাম্বুলেন্স আটক করে থানায় আনা হয়েছে। এই ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31