ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সার্বিক তত্ত¡বধায়নে এবং রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর সার্কিট হাউজে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের নিকট করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। তিনি পরবর্তীতে সেগুলো হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিতরণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস প্রমুখ।


