IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে ফেসবুকে প্রতারণার অভিযোগে প্রেমিকাসহ গ্রেপ্তার ৩

নন্দীগ্রামে ফেসবুকে প্রতারণার অভিযোগে প্রেমিকাসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার নন্দীগ্রামে এক প্রেমিকের সর্বস্ব লুট করলো প্রেমিকা। এ ঘটনায় থানা পুলিশ বৃহস্পতিবার ১৭ জুন প্রতারক প্রেমিকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভদ্রদীঘি গ্রামের প্রতারক প্রেমিকা রিনা বেগম (৩৭), তার সহযোগী কহুলী গ্রামের লিটন হোসেন (২২) ও গোলাম রাব্বি (৩৬)।
জানা গেছে, নাটোর জেলার গুরুদাসপুর থানার কালাকান্দর গ্রামের আব্দুল মোত্তালেব একটি বেসরকারি সংস্থায় (এনজিও)তে চাকুরি করেন সিলেটে। গত দেড় মাস পূর্বে আব্দুল মোত্তালেবের সঙ্গে শিপলু সাথী নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে রিনা বেগমের পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে তাদের বন্ধুত্বপূর্ণ ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এরপর গত সোমবার (১৬ জুন) সকালে সিলেট থেকে আব্দুল মোত্তালেব নন্দীগ্রাম ভদ্রদীঘি গ্রামে প্রেমিকার রিনা বেগমের বাড়িতে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি প্রেমিকা রিনার বাড়িতে গিয়ে জানতে পারেন তার স্বামী সৌদিআরবে থাকেন। তখন বাড়ির ভিতরে যেতে চায় না আব্দুল মোত্তালেব। এরপর স্থানীয় দুই যুবক তার হাত ধরে আপ্যায়নের কথা বলে বাড়ির ভিতরে নিয়ে যায়।
এসময় তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করা হয়। এরকিছুক্ষন পর ওই বাড়ীতে আরো ৪ যুবক আসে। এ টাকা দিতে রাজি না হলে তাকে চড়-থাপ্পরসহ হাত-পা বেঁধে মারপিট করে। একপর্যায়ে আব্দুল মোত্তালেবের শার্ট প্যান্ট খুলে মোবাইল ফোনে উলঙ্গ ছবি ধারন করে। সেই ধারনকরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেয়ার হুমকি প্রদান করা হয়।
এসময় বন্ধুদের ফোন করে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রদান করেন। বাকী ৮৫ হাজার টাকা দিতে না পারায় ওই দিন সন্ধ্যায় দুইটি ফাঁকা নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। এছাড়া মোবাইলে থাকা একটি মেমরী কার্ড, মানি ব্যাগে থাকা একটি সাউথ-ইষ্ট ব্যাংক ও একটি ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড কাড়িয়া নেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুন) আব্দুল মোত্তালেব বাদী হয়ে নন্দীগ্রাম থানায় বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বুলু মিয়াসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31