IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> আরএমপিতে ৫০ অক্সিজেন সিলিন্ডার দিলো ব্যবসায়ী শামসুজ্জামান

আরএমপিতে ৫০ অক্সিজেন সিলিন্ডার দিলো ব্যবসায়ী শামসুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক : করোনায় মানবতার সেবায় আরএমপি ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’কে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এফবিসিসিআই এর ডাইরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল। তিনি বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ৩ টায় শাহমখদুম আরএমপি সদর দপ্তরে ৫টি অক্সিজেন সিলিন্ডার পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নিকট হস্তান্তর করেন।

এসময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’কে উদ্বোধনের পর থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। গত ২৪ ঘণ্টায় আমরা ৩০ জনকে অক্সিজেন সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, এই ব্যাংকটিতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হলো। এই মানবিক কাজের জন্য এফবিসিসিআই এর ডাইরেক্টরকে সাধুবাদ জানাচ্ছি।

এছাড়াও তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে সুফল পাওয়ার উদ্দেশ্যে আরও ৭ দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে। তাই আপনারা সবাই বাসায় অবস্থান করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করুন। আপনার যে কোনো সমস্যায় পড়লে আমাদের হটলাইনে কল করে জানাবেন, পুলিশ আপনাদের বাসায় সেবা পৌঁছে দিবে। এই উদ্দেশ্যেই ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ স্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এফবিসিসিআই এর ডাইরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল জানান, পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক করোনা কালীন সাধারণ মানুষের নিকট আশীর্বাদ স্বরূপ। এটা স্থাপনের জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই অক্সিজেন সেবার পরিধি আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দেশের এই করোনা ক্রান্তিকালে ও জরুরি অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদের কর্মহীন ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31