IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ১২জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছিলো। ফলে এক দিনের ব্যবধানে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিল। বাকি পাঁচজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এক রোগীর নমুনায় করোনা নেগেটিভ এলেও তার মৃত্যু হয়েছে। সবার মরদেহই স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন, নাটোরের দু’জন ও নওগাঁর দু’জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের গত ১৭ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৮ জুন সকাল ৬টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৮৩ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১ জন। আর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি আছেন ৩৪৯ জন। অথচ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানোর পরও রয়েছে ৩০৯টি। বর্তমানে বয়স্ক মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরুণদের মৃত্যুর হারও। আর যারাই হাসপাতালে আসছেন প্রত্যেকেরই অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নিচে থাকছে। আর দ্রæতই সবাই আশঙ্কাজনক হয়ে পড়ছেন। তাই সবারই অক্সিজেন সাপোর্ট লাগছে। যোগ করেন- রামেক হাসপাতালের উপ-পরিচালক।

এদিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্তদের হার বাড়ায় মৃত্যুর হারও কমছে না। গতবারের তুলনায় এবার করোনার ধরন অনেকটাই আলাদা। এখন হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৪০ শতাংশই গ্রামাঞ্চলের। গ্রামের মানুষ বেশি আক্রান্ত হওয়ার কারণ হিসেবে দেখা যাচ্ছে তাদের মধ্যে পারিবারিক ও সামাজিক পর্যায়ে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া ও অবাধে সব জায়গায় চলাফেরার ফলে এ সংক্রমণের হার বেড়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা আক্রান্ত রোগীরা অনেক দেরিতে হাসপাতালে আসছেন। আক্রান্ত হওয়ার একপর্যায়ে যখন দেখতে পাচ্ছেন আর নিয়ন্ত্রণ করা সম্ভব না তখন হাসপাতালে আসছেন। রোগীরা দেরি করে ফেলায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠবে। তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন রামেক হাসপাতালের পরিচালক।

এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে ‘বিশেষ লকডাউন’র মেয়াদ শুক্রবার থেকে আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৬ জুন রাতে রাজশাহী সার্কিট হাউসে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ ‘বিশেষ লকডাউন’র মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31