ধূমকেতু প্রতিবেদক, রাবি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক ও শামসুদ্দিন চৌধুরী সানিনকে সদস্য সচিব করা হয়েছে। রাহী পূর্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শামসুদ্দিন চৌধুরী সানিন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের স্বাক্ষরে কমিটি অনুমোদন করা হয়েছে। ৩১ সদস্য কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ১৫ জন।
তাঁরা হলেন, রাশেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, সাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, শামস দীপ্ত, জহির শাওন, সম্রাট আব্দুল লতিফ, মারুফ হোসেন, নাসির আহম্মেদ, ওয়াজেদ আলী, এম এ তাহের।
সদস্য পদ পেয়েছেন ১৪ জন তাঁরা হলেন, ফারুক হোসেন, আবির হাসান হিমেল, আতিক শাহরিয়ার আবির, নাফিউল জীবন, শেখ নূর উদ্দীন আবির, সৌমেন রায়, তুষার শেখ, ইমরান হোসেন রাকেশ, মোকাদ্দেস আলী, সানজিদুল ইসলাম সূর্য, জাকির রেদোয়ান, আবু সাঈদ, সজীব ওয়াজেদ জয়, শেখ তাকবীর আহম্মেদ ইমন।
কমিটিতে সদস্য হিসেবে সজীব ওয়াজেদ জয় নামের এক শিক্ষার্থী থাকার ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জি এম শফিউর রহমান।
নবগঠিত কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। একই সাথে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাবো।


