IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> নতুন স্বপ্নে বিভোর ভূমি-গৃহহীন মানুষগুলো

নতুন স্বপ্নে বিভোর ভূমি-গৃহহীন মানুষগুলো

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে রোববার দেশ ব্যাপী (২০ জুন) সকাল ১১ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রেখেছেন জাতীর পিতার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য শেষে তিনি আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে দ্বিতীয় পর্যায় দেশের ভূমি ও গৃহহীন ৫৩ হাজার ৮ শ পরিবারের হাতে জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নির্মাণকৃত ঘরের জমির কাগজ-পত্র ও চাবি হস্তান্তর এর মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের ভূমি ও গৃহহীন পরিবারকে ‘আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৮ (আট) লাখ ৮৫ হাজার ৬২২ টি পরিবারকে ঘর ও জমি দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে নতুন করে রেকর্ড সৃষ্টি করা হবে। যাতে করে এই বছরটি বিশ্ববাসীর কাছে সারা জীবন চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ভিডিও কনফারেন্সিং এ বলেন, জাতীর পিতা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। তাঁর স্বপ্ন ছিল এ দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। আমরা যখন সরকার গঠন করি তখন আমাদের চাওয়া ছিল এ দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। কারণ এ দেশে প্রতিবছর কম-বেশি ঘুর্ণী ঝড়, বন্যা ও জলোচ্ছাসসহ প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এতে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। এ জন্য আমরা ঐসব পরিবারের কথা ভেবে তাদের ঘর দেয়ার পাশা-পাশি কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করছি। আমাদের অর্থ নীতির মূলনীতি হবে গ্রামের তৃণমুল মানুষকে সহায়তা করা।

প্রধানমন্ত্রী বলেন, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীতে কেউ গৃহহীন থাকবে না। জাতীর পিতার পরিকল্পনা ছিল ভাগ্য উন্নয়ন। এ দিক থেকে জিয়াউর রহমান মানুষের ভাগ্য নিয়ে খেলা করেছে এবং নির্বাচন নিয়ে প্রহসন করেছে তাঁর স্ত্রী খালেদা জিয়া। অথচ আমরা ঠিকানা বিহীন হতদরিদ্রদের মাথা গোজার ঠায় করে দিচ্ছি।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। আমরা যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি, তাহলে দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আতœা শান্তি পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ মাসে ৫৩ হাজার ৮ শ এবং আগামী মাসে আরও ১ লাখ পরিবার ঘর পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে মুজিব শতবর্ষ পালন করছে সরকার। বছরটিকে স্মরণীয় করে রাখতে পর্যায় ক্রমে এ কর্মসূচী বাস্তবায়ন হবে।

সূত্র জানায়, উপকার ভোগীদের মধ্যে যাদের জমি আছে, তারা শুধু ঘর পাবে। যাদের জমি নেই, তারা ২ শতাংশ জমি পাবে (বন্দোবস্ত)। সেই সাথে পাবে দুই কক্ষ বিশিষ্ট একটি রঙ্গিন টিনের পাকা বাড়ী। আর এসব পাকা ঘর নির্মানে খরচ হচ্ছে ১ (এক) লাখ ৯০ হাজার টাকা। সরকারের নির্ধারিত একই নকশায় হচ্ছে এসব ঘর। রান্নাঘর, সংযুক্ত টয়লেট থাকছে। পাশা-পাশি থাকছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ।

এদিকে, সরকারের এই উদ্যোগ বিশ্বের ইতিহাসে নতুন সংযোজন বলে স্বাগত জানিয়েছেন এই প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। তিনি জানান, এই কাজর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ-সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় যুক্ত রয়েছেন। তিনি বলেন, কোথাও কোথাও এসব ঘরের নাম দেওয়া হচ্ছে স্বপ্ননীড়, কোথাও নামকরণ হচ্ছে শতনীড়, আবার কোথাও ‘মুজিব ভিলেজ।

বাঘার পদ্মার চরাঞ্চলের লাইলী বেগম বলেন, “কোনোদিন ভাবিনি আমার নিজের একটি পাকা ঘর হবে। পরিবার নিয়ে এক সাথে থাকবো। সত্যিই প্রধানমন্ত্রী হাসিনা আপা আমাদের মতো গরিবদের নিয়া ভাবেন।” নতুন একটি ঠিকানা পেয়ে এমনটি প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি। দুই বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে তাঁর বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাই। সেই থেকে তিনি কখনো মেয়ে-জামাই, আবার কখনো-কখনো অন্যার বাড়ীতে কাজ করে জীবিকা নিরবরাহ করতেন। শুধু লাইলী বেগম নন, তার মতো এখন ঘর ও জমি পেয়ে অনেকেই স্বপ্নে বিভোর ।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নিজের বাড়ি পেয়ে যাওয়া ভূমিহীন-গৃহহীন মানুষগুলো এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। দেশজুড়ে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলা প্রথম বারে ভূমিহীন-গৃহহীন ১৬ টি পরিবারকেঘর দেয়া হয়। এবার দ্বিতীয় পর্যায়ে অত্র উপজেলার আরো ৩৫ টি পরিবার ঘর পাচ্ছে।

তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য হল-ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

বাঘায় ভিডিও কনফারেন্সিং সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সমাজের সুধী মহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31