IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ২য় পর্যায়ে ২০ ভূমিহীন পেল নতুন বাড়ী

ধামইরহাটে ২য় পর্যায়ে ২০ ভূমিহীন পেল নতুন বাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে দেশব্যাপী ৫৩ হাজারের অধিক ভূমিহীনদের মধ্যহতে ২০ ভূমিহীন পেল নতুন বাড়ী, বাড়ীর মালিকানা হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। রোববার ২০ জুন বেলা ১১ টায় ভূমিহীন ও গৃহহীন ৫৩ হাজার ৩শত ৪০ জনকে মুজিববর্ষ উপলক্ষে নতুন ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশে সাথে সাথেই দেশব্যাপী একযোগে নতুন পাকা ঘরের দলিল হস্তান্তর করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায়। দলিল উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পৌর কাউন্সিলর মেহেদী হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান,”২য় ফেজ ” এ ধামইরহাট উপজেলায় উমার ইউনিয়নে কাটনা মৌজার বানিয়াপাড়ায় ৪টি ও ইসবপুর ইউনিয়নে (সুন্দরী মোড়) রাধামন মৌজায় ১৬ টি ঘর গৃহহীনদের প্রদান করা হয়। প্রত্যেক গৃহহীনদের ২শতাংশ জমির দলিল ও নামজারি খতিয়ান (খাজনা-খারিজ) সহ হস্তান্তর করা হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, প্রধানমন্ত্রী ধারাবাহিক ভাবে সারাবিশে^ নজির স্থাপন করে চলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ও গৃহহীন ঘর প্রদানে উপজেলা প্রশাসন সর্বাত্বক কাজ করে যাচ্ছে, প্রধানমন্ত্রী এই মহান কর্মযজ্ঞে দায়িত্ব পালনের অংশিদার হতে পেরে আমরা গর্বিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31