ধূমকেতু প্রতিবেদক : রোববার রাজশাহী নগরীর নওদাপাড়া সাপ্তাহিক হাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও সকলের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক বিতরণের আয়োজন করা হয়।
উক্ত আয়োজন ও উদ্যোগতা হিসেবে ছিলেন, শাহমখদুম থানার অফিসার্স ইনচার্জ সাইফুল সরকার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহমখদুম থানা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব শাহাদত আলী শাহু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী (পূর্ব) সারোয়ার হোসেন ও একই ওয়ার্ডের পশ্চিমের সভাপতি সায়েম আলী সনি। সকলের যৌথ উদ্যোগে হাটবারে সকল ক্রেতা-বিক্রেতা ও পথচারিদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার নিমিত্তে প্রায় এক হাজার মাস্ক ও থানার ওসির নিজস্ব উদ্যোগে স্যানিটাইজার বিতরণ করা হয়। শহরের সর্ব উত্তরের প্রবেশদ্বার বলে এই এলাকায় বহিরাগত মানুষের আনাগোনা বেশি হবার পাশাপাশি অন্যান্য দিনের মতো হাটবারে সকলের মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই এই সচেতনমূলক সেবার আয়োজন বলে জানান আয়োজকরা।
এবিষয়ে শাহমখদুম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল সরকার বলেন, থানার অন্তর্গত প্রধান প্রধান সড়ক ছাড়াও অন্যান্য সংযোগ সড়ক ও পাড়ামহল্লার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকলের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মান্যতার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে থানা পুলিশ সর্বদা কাজ করার পাশাপাশি নগরীর প্রবেশদ্বার আমচত্বর দিয়ে বহিরাগতরা যেনো অযাচিত কারণে শহরে প্রবেশ করতে না পারে সেবিষয়টি যথাযথা নিয়মে পালন করা হলেও এই এলাকার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটবারে সকল ক্রেতা-বিক্রেতা ও পথচারিদেরকে নিয়মিত মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করার লক্ষ্য নিয়ে যৌথ্য উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি স্যানিটাইজার বিতরণ করা হয়।

এদিকে, কাউন্সিলর শাহাদত আলী শাহু বলেন, নিজের ওয়ার্ডের সকল বাসিন্দাই আমার কাছে নিজের পরিবারের মতো। তাই প্রত্যেককে দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষা দেবার দায়িত্ববোধ থেকেই বিনামূল্যে মাস্ক বিতরণ করার আয়োজন করা হয়েছিল। নিজের এলাকা সুরক্ষিত রাখতে হলে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান তিনি।
এবিষয়ে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী (পূর্ব) সারোয়ার হোসেন বলেন, সামান্য অর্থ ব্যয় করে যদি সকল ওয়ার্ডেই এমন সচেতনমূলক আয়োজনের ব্যবস্থা করা হয় তবে, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মান্যতার বিষয়টি সকলের কাছে দায়িত্ব ও কর্তব্যবোধে পরিণত হবে। হাটবারে যেহেতু লোকসমাগম বেশি হয় তাই অন্যান্য স্থানের চাইতে এখানে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি একটু বেশি। তাই সকলের যৌথ আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে।
সায়েম আলী সনি বলেন, নগরীর অন্যান্য ওয়ার্ডের চাইতে এই ওয়ার্ডে বসবাসকারি মানুষের প্রাত্যহিক উপার্জন অনেক কম। জীবনের তাগিদে করোনাকালিন সময়েও পরিবারের প্রাত্যহিক ভোরণপোষণ যোগাতে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে হাটবারে। সকলের সুরক্ষা নিশ্চিতকল্পে যৌথ্য উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের আয়োজন করা হয়েছে।
উক্ত সচেতনমূলক সেবাতে উপস্থিত ছিলেন, শাহমখদুম থানার অফিসার্স ইনচার্জ সাইফুল সরকার, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী (পূর্ব) সারোয়ার হোসেন ও একই ওয়ার্ডের পশ্চিমের সভাপতি সায়েম আলী সনি, আওয়ামী লীগের পূর্ব সাংগঠণিক সম্পাদক শাহীন, ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যস মূছা আহমেদ মুন্টু, পূর্ব যুবলীগের সহ-সভাপতি অহিদুজ্জামান সুমনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করলেও শারীরিক অসুস্থতার জন্য ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর স্বশরীরে উক্ত কর্মসূচীতে উপস্থিত হতে পারেননি বলে জানান তাঁর ছেলে সায়ম আলী সনি।


