ধূমকেতু প্রতিবেদক, রাবি : পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির নতুন সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. হাছানাত আলী।
শনিবার বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আলাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ১৭(১)-এর ‘ঘ’ ধারায় অর্পিত ক্ষমতাবলে উপাচার্য আগামী দু’বছরের জন্য অধ্যাপক হাছানাত আলীকে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিন্ডিকেটের সদস্য হিসেবে (একাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে) মনোনয়ন প্রদান করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ড. আলীকে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে সার্বিক সহযোগিতা কামনা করেন।


