IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবৈধ নিয়োগপ্রাপ্তরা

রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবৈধ নিয়োগপ্রাপ্তরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনের সামনে লাগাতার অবস্থান শুরু করেছে এডহক নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ অন্যান্যরা। যদিও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সে নিয়োগ অবৈধ উল্লেখ করে যোগদান স্থগিত রাখতে বলেছে। মঙ্গলবার (২২ জুন) রাত ১০টা থেকে তারা এই নতুন কর্মসূচি শুরু করে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ( মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে চাকরিতে পদায়ন ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যের বাসভবনের প্রবেশপথে অবস্থান নেয় তারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের প্রবেশপথে বসে ও শুয়ে পড়ে। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী ও ছাত্রউপদেষ্টা অধ্যাপক তারেক নূর ছাত্রলীগ নেতাদের বিভিন্নভাবে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেও সফল হতে পারেন নি।

আন্দোলনকারীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার ও চাকরিতে পদায়নের না করা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে তারা লাগাতার অবস্থানে থাকবেন। কোনোভাবেই তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না।

এদিকে চাকরিতে পদায়ন না করা পর্যন্ত সিন্ডিকেট সভা বন্ধে নিজেদের অবস্থানে অনঢ় থাকার ঘোষণা দেয় এডহকে নিয়োগপ্রাপ্তরা। পরে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা তার বাসভবনের সামনে রাত সাড়ে ৮টায় সিন্ডিকেট সভা স্থগিত ঘোষণা করেন। এরপরও তারা সেখানেই অবস্থান করেন এবং রাত ১০টায় লাগাতার অবস্থানের নতুন কর্মসূচি শুরু করেন। এদিকে একটানা অবস্থান নেয়ায় তাদের বেশ কয়েকজনকে অসুস্থ হওয়ার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

অবস্থানকারী ছাত্রলীগ নেতা মাহাফুজ আল আমিন বলেন, “আমাদের একটাই দাবি আমাদের পদায়ন হোক। পরে যা হওয়ার হবে কিন্তু এখন আমাদের নিয়োগপ্রাপ্ত পদগুলোতে আমাদের যোগদান করতে দেয়া হোক। গত পরশু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ক্যাম্পাসে এসেছিলেন এবং প্রশাসনের সাথে আলোচনা করেছেন। তারপরও আমাদের নিয়োগের বিষয়টি সমাধান না করেই সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। আমরা এজন্যই আন্দোলনে বসেছি।” যোগদানের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে বলেন তিনি।

এডহক নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলস বলেন, ‘সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান স্যার গত ৫ মে আমাদের ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১২(৫) ধারায় অর্পিত ক্ষমতাবলে এডহক নিয়োগ দিয়েছেন। আমরা পরদিন ৬ মে রেজিস্ট্রার অফিসের মাধ্যমে যোগদান করেছি। তিনি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়োগ দিলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিউৎসাহী হয়ে আমাদের নিজ নিজ দপ্তরে যোগদানের ওপর স্থগিতাদেশ দেন। দেড় মাস ধরে বর্তমান রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা আশ্বাস দিয়েও আমাদের পদায়নের কোন ব্যবস্থা করেননি। ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। দুঃশ্চিতায় ঘুমাতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পদায়নের স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। প্রয়োজনে এখানেই মরে যাব, তবুও কর্মসূচি প্রত্যাহার করবো না।’

উল্লেখ্য, গত ০৫ মে বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ১৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে যান। কিন্তু সে নিয়োগকে ওই দিনই ‘অবৈধ’ আখ্যায়িত করে শিক্ষা মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর ৮ মে রুটিন উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এডহক নিয়োগপ্রাপ্তদের পদায়ন (যোগদান) স্থগিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31