ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৌর চত্বরে আলোচনা সভা ও কেক কেটে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী।
তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ইমরুল হক, কামারগাঁ ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক।
তানোর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল আজিজ, তানোর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


