IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> রাজশাহী মহানগর যুবলীগের ৫ সদস্য বহিষ্কার

রাজশাহী মহানগর যুবলীগের ৫ সদস্য বহিষ্কার

ধূমকেতু প্রতিবেদক : সাম্প্রদায়িক উস্কানি ও মাদকের সাথে জড়িত থাকায় মহানগর যুবলীগের ৫ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শনিবার মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত সদস্যরা হলেন, ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন শাওন, ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ শেখ, ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শেখ এবং ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির।

এছাড়া মহানগর যুবলীগের সদস্য আমিনুল ইসলাম এবং সাধন কুমার ঘোষ এর দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুন রাত ৯টার সময় ১০নং ওয়ার্ডের আওতাধীন লিচুবাগান মহল্লার মসজিদে হামলার সংক্রান্ত মিথ্যা তথ্য উপস্থাপন ও বিভ্রান্তি ছড়িয়ে সা¤প্রদায়িক দাঙ্গার সৃষ্টির দায়ে গোপন তথ্যের ভিত্তিতে সাম্প্রদায়িক উস্কানি ও মাদকের সাথে জড়িত থাকার তথ্য পাওয়ায় মহানগর আওয়ামী লীগের সুপারিশক্রমে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সদস্য আমিনুল ইসলাম এবং সাধন কুমার ঘোষ এর দলীয় কার্যক্রম স্থগিত করা হলো এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে। ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারন সম্পাদক জাকির হােসেন শাওন কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। একই সাথে ফেসবুকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য প্রকাশের জন্য ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ শেখকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। মাদকের সাথে জড়িত ও সংগঠন বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোাজ শেখ ও ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির কে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যুবলীগের কতিপয় ওয়ার্ডে নেতৃবৃন্দের সংগঠন বিরোধী অপতৎপরতা মহানগর যুবলীগের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হওয়ায় মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে যে কোন প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে সাংগঠনিক তৎপরতা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো। একই সাথে অসামাজিক এবং অসাংগঠনিক কার্যক্রমে জড়িত না থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। অন্যথায় সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31