IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> পরকীয়ার জের ধরে মারপিট, গৃহবধুর বাবাসহ আটক ২

পরকীয়ার জের ধরে মারপিট, গৃহবধুর বাবাসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পরকীয়ার জের ধরে বিবাহিত প্রেমিককে মারপিট করে তার পা ভেঙ্গে দিয়েছে গৃহবধুর পরিবার। অপরদিকে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ১৩ দিন পর তার পরিবারের কাছে ফেরত দেওয়ায় তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ করেছেন ঐ গৃহবধুর পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ গৃহবধুর পিতা লাল্টু মিয়া এবং প্রেমিক রোকনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের লাল্টু মিয়া দুই বছর পূর্বে তার মেয়েকে ১৮ বছর বয়স উল্লেখ করে পাশের গ্রামের এক যুককের সাথে বাল্য বিয়ে দেন। এই বিয়ের পর প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন কিছুটা সুখের হলেও গত ৬ মাস ধরে ঐ গৃহবধু খুলনা জেলার ডাঙ্গা উপজেলার মামুন হোসেনের ছেলে ঢাকার নারায়নগঞ্জে কর্মরত রোকনুজ্জামান (রোকন) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকিয়ায় লিপ্ত হয়।

সর্বশেষ গত মাসের ৮ তারিখ ঐ গৃহবধু তার প্রেমিক রোকনের কাছে চলে যায় এবং তাকে বিয়ে করার দাবি জানায়। এমতাবস্তায় রোকন তাকে বিয়ে না করে ১৩ দিন তার কাছে রেখে ঐ গৃহবধুকে বাড়ীতে ফিরিয়ে আনার জন্য মেয়ের বাবাকে ফোন করে। এ সময় গৃহবধুর পিতা লাল্টু মিয়া বিকাশে ২ হাজার টাকা পাঠায় এবং তাদের দুজনকে বাঘায় আসতে বলে। ঘটনার এক পর্যায় গত ২১ তারিখ সন্ধ্যায় প্রেমিক যুগল বাঘার হরিরামপুর গ্রামে গৃহবধুর বাবার বাড়িতে চলে আসে। এ সময় রোকনকে ব্যাপক মারপিট করে তার পা ভেঙ্গে আহত করে স্থানীয় বাঘা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে গৃহবধুর পিতা ও তাদের আত্নীয় স্বজন।

এদিকে রোকন হাসপাতালে ভর্তি হওয়ার পর তৃপল (৯৯৯) এ ফোন করে সে আইনি সহায়তা চাই এবং তাকে নির্যাত করে পা ভাঙ্গার অভিযোগ এনে গৃহবধুর বাবা লাল্টু মিয়াসহ অগ্যাত আরো কয়েক জনের নামে বাঘা থানায় একটি মামলা দয়ের করেন।

অপরদিকে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ১৩ দিন পর তার পরিবারের কাছে ফেরত দেওয়ায় প্রেমিক রোকনের বিরুদ্ধে মেয়ের বয়স ১৭ বছর উল্লেখ করে অপহরণ ও ধর্ষনের অভিযোগ করেন গৃহবধুর পিতা লাল্টু মিয়া । এতে প্রমানিত হয় তিনি দুই বছর পূর্বে তাঁর মেয়েকে বাল্য বিয়ে দিয়ে ছিলেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গৃহবধুর পিতা যদি অপহরণকারীর নামে তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার কথা বলে অভিযোগ করতো তাহলে একটি মামলা হতো। কিন্তু তিনি ও তার লোকজন প্রেমিক রোকনকে মারপিট করে তার পা ভেঙ্গে দেওয়ায় উভয় পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আমরা উভয় পক্ষের দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31