IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> আ.লীগ নেত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে মারধর

আ.লীগ নেত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে মারধর

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা বেগমকে (৪৫) দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবির হাসান। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নেত্রীর স্বামীকে ভাড়া করা লোক দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেত্রী বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা বেগম বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে আওমীলীগ করে আসছি। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে এক লাখ টাকা অনুদান পেয়েছি। এ পর্যন্ত নেত্রীর সাথে তিনবার দেখা করেছি। রাজনৈতিক ভাবে সব সময় আমার সাধারণ মানুষের সাথে যোগাযোগ থাকে। সে সূত্রে পূর্ব শত্রুতার জের ধরে ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবির হাসান মাঝে মধ্যে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন থেকে তিনি আমার উপর ক্ষীপ্ত ছিলেন। আর ওই সূত্রে গত ২৫ জুন দুপুরে আনোয়ার হোসেন নামের একজন (চেয়ারম্যানের ভাড়া করা লোক) আমার স্বামী আব্দুল হালিম মিস্ত্রিকে পিটিয়েছে। বর্তমানে আমার স্বামী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান অভিযুক্ত করে তিন জনের নামে থানায় অভিযোগ দিয়েছি।

আহত মহিলা বিষয়ক সম্পাদিকার স্বামী আব্দুল হালিম মিস্ত্রি বলেন, আমার বাড়ি এই এলাকায় নয়। আমি পেশায় একজন কাঠ মিস্ত্রি। এখানে বিয়ে করে বৌ-বাচ্চা নিয়ে শ্বশুড়বাড়ীতে বসবাস করি। প্রতিদিনের মত গত শুক্রবার দুপরের দিকে ভালুকগাছি-বেন্নাতলা বাজারে কাজ করছিলাম। সে সময় আনোয়ার হোসেন এসে একটি লোহার চাপাতি দিয়ে আমাকে পেটাতে শুরু করেন।

আমাকে মারার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোর স্ত্রী চেয়ারম্যানের সাথে খারাপ ব্যবহার করেছেন। স্ত্রীকে কন্ট্রোল করতে পারিস না তাই তোকে পেটাচ্ছি। মারধরের বিষয়টি বাজারের লোকজন দেখে আমাকে উদ্ধার করেছেন। পরে তারা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেছেন।

এ বিষয়ে ভালুক ইউনিয়নের চেয়ারম্যান তাকবির হাসান বলেন, এ ধরণের মহিলাদের কাজই হচ্ছে ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা। মানুষকে জিম্মি করে ফায়দা নেয়া। ওই মহিলার ব্যবহার কেমন তা গ্রামের সকলেই জানেন। যেহেতু ওই মহিলা থানায় অভিযোগ দিয়েছে তাই আমিও চাই তদন্তে সঠিক বিষয়টি উঠে আসুক।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, মিনা বেগম দুইদিন আগে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তার স্বামীকে মারধর ও পূর্বশত্রুতার অভিযোগ এনে তিন জনের নাম উল্লেখ করেছেন। আর চেয়ারম্যান তাকে কুপ্রস্তাব দিতেন অভিযোগে তিনি তা উল্লেখ করেননি। তবে পুরো বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31