IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, ছিন্নমুল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও পূবালী ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনায় উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় রাজশাহীতে দফায় দফায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ তহবিল গঠন করে ব্যক্তিগতভাবেও খাদ্য সহায়তা প্রদান করেছি। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলমান আছে। করোনার এই দুঃসময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পক্ষ থেকে রাজশাহীতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি এভাবেই বিভিন্ন প্রতিষ্ঠান/ সংস্থা ও সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে গরীব, অসহায়, ছিন্নমুল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো মানুষের খাদ্য সংকট থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান আবু লাইছ শামসুজ্জামান।

গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন বলেন, করোনাকালীন সময়ে এই খাদ্য সহায়তা গরীব মানুষের জীবন চালাতে সহায়ক হবে। আগামীতেও সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাক এর উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদুজ্জামান ও প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র পরিচালক ড. মাহাবুব আলম, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোহাম্মদ জসিম উদ্দিন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) সরদার জিয়া উদ্দিন।

উল্লেখ্য, ৫০০টি পরিবারের জন্য প্রদানকৃত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ৩০ কেজি চাল, ১০ কেজি আলু, তেল ২ কেজি, ২ কেজি লবন, ২ কেজি ডাল, ১০টি মাস্ক, ৫ ওর স্যালাইন, ১ পাতা প্যারাসিটামল, ২টি লন্ড্রি সাবান ও ২টি গোসলের সাবান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31