ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে পানিতে ডুবে আব্দুর রহমান (৩) ও আব্দুল্লাহ (৩) নামে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমানি কাঠাল গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই সহোদর ওই এলাকার সহিদুল ইসলামের ছেলে।
নিহতের মা ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে খেলা করছিল তারা। পরে তাদের স্বজনরা দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news