IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছী করোনার সংক্রমণ বৃদ্ধি, উদাসীন মানুষ

বদলগাছী করোনার সংক্রমণ বৃদ্ধি, উদাসীন মানুষ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী মাহামারী ভাইরাস করোনার সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়লেও উদাসীন সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে সভা ও সেমিনারে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিলেও কেউ শোনছেনা সেই কথা। সাধারণ জনগণ যেন স্বাস্থ্যবিধি তোয়াক্কাই করছে না।

এলাকাবাসী জানায়, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করে উপজেলার হাট বাজারগুলিতে। প্রতিটি হাটে শাক-সব্জি ও কাঁচামাল কেনা বেচার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই উপজেলায়। সকাল থেকে দিনব্যাপি হাজার হাজার লোকের সমাগম ঘটে এসব হাট-বাজারে। সেখানে স্বাস্থ্য বিধি তো দূরের কথা, কারো মুখে মাস্ক পর্যন্ত থাকে না। করোনা এখন গ্রাম পর্যায়ে বিস্তার লাভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁর জেলা প্রশাসক গত বৃহস্পতিবার আগামী ৩০ শে জুন পর্যন্ত জেলার সব গরুর হাট বন্ধ ঘোষণা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন গত শুক্রবার উপজেলার সবচেয়ে বড় কোলা হটের গরুহাট টি ভেঙ্গে দেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, বদলগাছী প্রতিদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের পজিটিভ এসেছে। এ পর্যন্ত উপজেলায় মোট ৬৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে আর মারা গেছে ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, আগামী ১ জুলাই থেকে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সর্বস্তরের জনগণকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31