ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পরিষদ গুলোতে জরুরীভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন করোনা মহামারিতে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে সহায়তা করতে ইতিমধ্যে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৮ জুন) বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়ে গেছে। ইতিমধ্যে কঠোর লকডাউনের দিকে যাচ্ছে পুরো দেশ। সে লক্ষে করোনায় আক্রান্ত ব্যাক্তি ও লকডাউনে ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোতে জরুরী ভাবে আর্থিক ও খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে।
ইতিমধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে ওই বরাদ্দ গুলো সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ২৪ লাখ ৫০ হাজার টাকা ও ১৫ মে. টন খাদ্য।


