IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর বিএনপির স্মারকলিপি

রাজশাহী জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর বিএনপির স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : করোনা রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষে এবং বিনামূল্যে করোনা টেস্ট বাড়ি বাড়ি গিয়ে করার দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপি, যুবদল, ছাএদল ও রাজশাহী আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন স্বাক্ষরীত স্বারকলিপি রোববার (২৭ জুন) রাজশাহী জেলা প্রসাসক আব্দুল জলিল এবং রাজশাহী জেলা সিভিল সাার্জনের দপ্তরে প্রদান করা হয়।

দাবীগুলো হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যত দ্রুত সম্ভব সকল মানুষকে টিকা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা, প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে অধিক হারে বিনামূল্যে সরকারী খরচে করোনা টেষ্ট করার ব্যবস্থা করা, প্রতিটি জেলা সদরে পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারী খরচে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা।

এছাড়াও করোনা রোগের চিকিৎসায় আক্সিজেন ও আইসিইউ অত্যন্ত জরুরী বিষয়, বিষয়টি অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটি জেলা উপজেলায় পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লো নজেল ও সিলিন্ডারের ব্যাবস্থা করা, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ পর্যাপ্ত টেকনিশিয়ান ও লোকবল নিয়োগ ও অন্যান্য রোগের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি জেলায় অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অনুপযোগী রোগীর করোনা টেষ্টের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারী খরচে টেষ্টের বাবস্থা করা ও সার্বিক চিকিৎসা সেবার জন্য অধিক সংক্রমন বৃদ্ধি অঞ্চল হিসেবে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ করার দাবী জানান নেতৃবৃন্দ।

স্বারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, জনগণের জন্য সবাই কাজ করছে। স্বারকলিপির দাবীসমুহ জনগণের জন্যই। তবে সরকার ও জেলা প্রশাসন এর অনেকগুলো কাজ করে যাচ্ছে। তারপরেও আপনাদের এই দাবী সমুহ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, এ্যাডভোকেট মোজাম্মেল, আলআমিন ও শেফাত জেরীন তুলি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31