IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> রাসিকের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন

রাসিকের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিশোধনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ এর কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় মহানগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত প্ল্যান্টটি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। রাসিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনের পর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, এতোদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ ও পরিশোধনের কোন ব্যবস্থা ছিল না। মেডিকেল বর্জ্য জনস্বার্থের জন্য ছিল হুমকিস্বরূপ। এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে আমরা চুক্তি করি। প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক এর আওতার বাইরে থাকবে না। পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে নূন্যতম ফি আদায় করবে প্রিজম।

মেয়র আরো বলেন, বাসাবাড়ি থেকে উৎপাদিত কঠিন বর্জ্যকে জ¦ালানীতে রুপান্তরিত করতে প্রকল্প গ্রহণ ও আলাপ-আলোচনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য সম্পদে পরিণত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. এস. এম. এ মান্নান, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর শিরিন আরা, আয়েশা খাতুন, উম্মে সালমা, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রিজমের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারুক, মনিটরিং অফিসার ইয়াসির আরাফাত রাব্বী প্রমুখ।

উল্লেখ্য, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ২০১৯ সালের ১৮ ফেব্রæয়ারি রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী অবকাঠামো নির্মাণ করেছে প্রিজম। প্রিজম প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের মাধ্যমে দুইটি কাভার্ড গাড়িতে করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। এরপর ট্রিটমেন্ট প্ল্যান্টে অটোক্লেভিং, ইনসিনারেশন, রাসায়নিক জীবানুমুক্তকরণ, ডিপ বারিয়াল পদ্ধতিতে বর্জ্য পরিশোধন করছে। এছাড়া ট্রিটমেন্ট প্ল্যান্টে সৃষ্টি বর্জ্যপানি পরিশোধন করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031