ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অস্ত্র, গুলিসহ ফজলু খাঁ (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজশাহী জেলার এয়ারপোর্ট থানাধীন তকিপুর পালপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজলু রাজশাহী জেলার বেলপুকুর থনাধীন ভড়–য়াপাড়া এলাকার মৃত তাহের খাঁ এর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর এয়ারপোর্ট থানাধীন তকিপুর পালপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ০১ টি লোহার তৈরী পিস্তল, ০২ টি পাইপগান, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ফজলুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড ও ০১ টি মেমোরিকার্ড জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


