IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> রহনপুর রেলবন্দর দিয়ে আসা ১০০ মেট্রিক টন ভারতীয় চাল ফেরত

রহনপুর রেলবন্দর দিয়ে আসা ১০০ মেট্রিক টন ভারতীয় চাল ফেরত

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চালের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। চালভর্তি ভারতীয় ওয়াগনগুলো রহনপুর দিয়ে আমনুরা রেলজংশনে আসে। খালাসের পর চালগুলো ১১ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদামে মজুদ করা হচ্ছে।

তবে ভারত থেকে আসা মালবাহী রেলের অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে ১০০ মেট্রিক টনের বেশি চাল। বৃষ্টিতে ভিজে এসব চাল নষ্ট হয়েছে বলে দাবি খাদ্য কর্মকর্তাদের। তারা বলছেন, বেশকিছু ওয়াগনের দরজা না থাকায় পলেথিন দিয়ে ঢেকে রাখা ছিল। এছাড়াও ওয়াগনগুলোর ছাদে ছিদ্র থাকায় বৃষ্টির পানি ঢুকেছে। এতে নষ্ট হয়েছে আমদানি করা এসব চাল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত থেকে ৪২টি রেলওয়াগনে ২৪২৯ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল এসেছে। ভারতের ছত্তিশগড় রেলস্টেশন থেকে লোড হয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে এসব চাল দেশে প্রবেশ করে। আমদানি করা চাল আমনুরা রেলস্টেশনে খালাস করা হয়েছে। ভারতের কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এসব চাল রফতানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার বাংলামোটরের মজুমদার ট্রেডার্স। চাল নিয়ে মালবাহী ট্রেনটি আমনুরায় পৌঁছালে নমুনা সংগ্রহ করে বিভাগীয় কেমিস্ট ও মান যাচাই কমিটি। আমদানি করা চালের আদ্রতা ও অন্যান্য গুণগত মান যাচাই শেষে খালাস করা হয়।

আমনুরা রেলস্টেশনে আমদানি করা ভারতীয় চাল খালাসের দায়িত্বে থাকা উপ-খাদ্য পরিদর্শক মামদুদুর রহমান জানান, রেলপথে আসা ভারতীয় চাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। বেশকিছু রেলওয়াগনের দরজা না থাকায় পলেথিন দিয়ে ঢেকে রাখা ছিল। এছাড়াও ওয়াগনগুলোর ছাদে ছিদ্র থাকায় বৃষ্টির পানি ঢুকেছে। এতে নষ্ট হয়েছে আমদানি করা এসব চাল। মান পরীক্ষা করে নষ্ট চাল আমদানিকারক প্রতিষ্ঠানকে ফেরত দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলএসডির উপ-খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাব্বির আহমেদ জানান, ভারত থেকে সরকারিভাবে আমদানি করা এসব চাল আনলোড করে গুদামজাত করা হচ্ছে। শনিবার পর্যন্ত ২ হাজার ৩ মেট্রিক টন চাল গুদামজাত করা হয়েছে। আনলোড হতে বাকি আছে আরও ৫৮ মেট্রিক টন চাল। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সৌভিক এক্সপোর্ট লিমিটেড এসব চাল আমদানি করছে।

তিনি আরও জানান, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ায় প্রায় ১০০ মেট্রিক টন চাল ফেরত পাঠানো হয়েছে। বিভাগীয় কেমিস্ট ও মান যাচাই কমিটি পরীক্ষা করে মানহীন হওয়ায় এসব চাল ফেরত পাঠানো হয়। আমদানিকারক মজুমদার ট্রেডার্সের প্রতিনিধিকে নষ্ট চাল বুঝিয়ে দেয়া হয়েছে।

নিম্নমানের চাল গুদামজাত করার অভিযোগ প্রসঙ্গে খন্দকার সাব্বির আহমেদ জানান, নিম্নমানের চাল গুদামজাত করার অভিযোগ সঠিক নয়। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভারতীয় প্রতিষ্ঠান এসব চাল রফতানি করছে। আমদানি প্রক্রিয়া সম্পন্ন করছে খাদ্য বিভাগ। আমার দায়িত্ব শুধু গুদামজাত করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31