IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ‘হয়রানী নয়, মানুষের উপকার করতে মাঠে থাকবে পুলিশ’

‘হয়রানী নয়, মানুষের উপকার করতে মাঠে থাকবে পুলিশ’

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ও আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে চলতি আম বাজারে অতিরিক্ত যানজট দ্রুত নিরসনে একটি অত্যাধুনিক রে-কার মেশিন এর বার্তা নিয়ে সাপাহারে এসেছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)। শুক্রবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে সাপাহার জিরো পয়েন্টে চত্ত্বরে এসে স্বাস্ব্যবিধি অনুসরণ করে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, পুলিশ কাউকে অযথা হয়রাণী নয় মানুষের উপকার করার জন্য সর্বক্ষন কাজে নিয়োজিত থাকবে। করোনা মোকাবেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াই আমাদের প্রত্যেকের লড়াই। ৭১সালের মত এ লড়াইয়ে আমরা যাতে জয়লাভ করতে পারি সে লক্ষকে সামনে রেখে আমাদেরকে এক যোগে কাজ করে যেতে হবে। সরকারের ডাকা এক সপ্তাহের লকডাউকে আমরা সকলে মেনে ঘরে থাকবো, অযথা কেউ ঘরের বাহিরে বের হবনা।

শেষে এসপি রে-কার মেশিনের গুনাগুন সম্পর্কে বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহম্মেদ এবং নওগাঁ জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় জেলার যানজট কমাতে জেলায় ০১ টি রে-কার মেশিন দিয়েছেন যা জেলার সকল উপজেলার যানজট কমাতে রেকারিং করবে যাতে করে অবৈধ পার্কিং এর জন্যে গাড়ির পেছনে যেন যানজট সৃষ্টি না হয়।

এ বিষয়ে নওগাঁর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) আরও বলেন, আমাদের জেলাতে যানজট কমাতে আমরা একটি রেকার পেয়েছি মূলত এটি যে উপজেলায় যানযট সৃষ্টি হবে আমরা তাৎক্ষণিক সেই এলাকাতে রেকারিং এর মাধ্যমে তা অতি দ্রুত সময়ের জন্য যানজট নিরসন করবো।

এ সময় সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার, থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ অসংখ্য পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি রাস্তায় চালালে, রুট পারমিট এর শর্তভঙ্গ করলে, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামালে, রং পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, গাড়ি পার্কিং করে চালক না থাকলে, এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করলে, ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চালালে এবং আরোও ট্রাফিক আইন বিরোধী কাজ করলে ট্রাফিক পুলিশ ওই গাড়িতে রেকারিং করবে। রেকারিং ফি গাড়ির বিভিন্নতার উপর নির্ভর করে টাকা দিতে হবে।

পুলিশের রেকার দিয়ে গাড়ি টেনে নেওয়ার দৃশ্য এখন রাজধানীতে নয় উপজেলায় বা জেলায় দেখা যাবে কিন্তু উপজেলা লেবেলে অনেকেই জানেন না আপনার প্রিয় গাড়িটি কেন পুলিশ রেকারিং করবে।

আসুন আমরা সকল বিষেয়ে সচেতন হই স্বাস্থ্যবিধি মেনে চলি নিজকে সহ সকলকে সুস্থ্য রাখি এই প্রত্যাশা করে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) তার কথা শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31