IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বললেন হাইকোর্ট

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বললেন হাইকোর্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কথা বলতে বলেছেন আদালত।

আজ রোববার (৪ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদানের বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী এস কে জাহাঙ্গীর আলম।

তখন আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কথা বলতে বলেন।

এসময় আইনজীবী জাহাঙ্গীর আলমকেও শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদনও করতে বলেন আদালত।

ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি মৌখিক আকারে আদালতের নজরে আনা হয়। আদালত বলছেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলতে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31