IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাড়ি পৌঁছাতে বাস পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

বাড়ি পৌঁছাতে বাস পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : পরীক্ষা দিতে এসে রাজশাহীতে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি পৌছাতে অবশেষে বিশ্ববিদ্যালয়ের বাস সুবিধা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার দুপুরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দপ্তরে সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই একদিনের মধ্যে এব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দপ্তরে সশরীরে এসে কোথায় বাড়ি তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। গ্রামে গ্রামে পৌছে দেওয়া সম্ভব নয়। তবে আশাকরছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো থেকে শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন বিভাগগুলোর শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728