IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়ার হাট-বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

পুঠিয়ার হাট-বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে এখন কঠোর লকডাউন চলছে। কিন্তু এর ব্যতিক্রম চলছে রাজশাহীর পুঠিয়ার বৃহৎ হাট বানেশ্বর ও ঝলমলিয়া বাজার। হাটবারের দিন ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামে এখানে। তবে হাট কর্তৃপক্ষের গাফলতির কারণে ক্রেতা-বিক্রেতা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা পরিষদের তথ্যমতে পুঠিয়ায় সবচেয়ে জনবহুল হাট-বাজার রয়েছে ৪টি। এর মধ্যে উত্তরাঞ্চলের বৃহৎ বানেশ্বর হাট। এরপর অবস্থান করছে ঝলমলিয়া ও মোল্লাপাড়া হাট। প্রতিটি হাট বসে সপ্তাহে দু’দিন করে। স্বাভাবিক হাট গুলোতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনা-বেচা। তবে সম্প্রতি দেশে করোনার প্রভাব দেখা দেয়ায় জনসাধারণকে ঘরের মধ্যে অস্থান করতে নির্দেশনা দিয়েছেন পুলিশ-প্রশাসন।

আলম হোসেন নামের একজন ব্যবসায়ি বলেন, হাটে লোকসমাগম কমাতে ও স্বাস্থ্যবিধির বিষয়ে ইজারদারগণ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং পুলিশ-প্রশাসনের হয়রানী এড়াতে ইজারদারের লোকজন মৌখিক ভাবে ক্রেতা-বিক্রেতাদের ভোররাতে আসতে আহবান করছেন। অপরদিকে পুলিশ-প্রশাসন ওই হাট-বাজার গুলোতে জনসমাগম বন্ধ করতে রীতিমত হিমশিম খাচ্ছেন।

বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী বলেন, হাটবারে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা স্বল্প পরিসরে আসছেন। তাছাড়া হাট কমিটির লোকজন সব সময় আগতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার চালাচ্ছেন। মাঝে মধ্যে আমাদের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, হাট-বাজার ও লোকসমাগম এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে। সেই সাথে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনা সদস্যরা সার্বক্ষনিক মাঠে কাজ করছেন। তবে হাট গুলোতে স্বল্প পরিসরে কাঁচা শাক-সবজি বিক্রি করতে পারবেন। তবে ক্রেতা-বিক্রেতা উভয়কে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, এখন করোনা মহামারির কারণে সারা দেশে কঠোর লকডাউন চলছে। তবে কিছু লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে হাট-বাজার ও বাহিরে এখনো ঘুরাফেরা করছেন। তাদের সচেতনতা বৃদ্ধি করতে সার্বক্ষনিক পুলিশ প্রশাসনের পক্ষে প্রচার অভিযান চালাচ্ছেন। কিছু মানুষ এখনো অবহেলা ও গাফিলতির করছেন। তারা পুলিশ-প্রশাসনকে আসতে দেখে লুকিয়ে যাচ্ছেন। আবার পুলিশ-প্রশাসন চলে গেলে পূর্বের ন্যায় ঘুরাফিরা করছেন। এতে করে আমাদের মাঝে করোনা ভাইরাসের আক্রমনে ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031