ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৭ টি ইউপির মাধ্যমে করোনা কালীন কঠোর লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র ২ হাজার ১ শ’ ৯১ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, হাপ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ টা করে সাবান।
তানোর উপজেলার পাঁচন্দর ও বাধাউড় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে করোনা কালীন কর্মহীদের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

সময় উপস্থিত ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিকসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য, সদস্যাসহ জনসাধরন।
তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (প্রকৌশলী) তারিকুল ইসলাম বলেন, করোনা কালীন ৭ দিনের কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র শ্রেণীর মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি ইউনিয়ন পরিষদে আড়াই লাখ টাকা করে বরাদ্ধ দিয়েছেন।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন এলাকার ৩শ’ ১৩ জনকে চাল ডালসহ খাদ্র সামগ্রী প্রদান করা হয়েছে।


