ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দান মাহমুদ (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (০৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর (বাগানপাড়া ঘাট) বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরহনুমন্তনগর এলাকার মৃত ইয়াসিন মন্ডলের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর (বাগানপাড়া ঘাট) বাজারস্থ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ও ০১ টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে সে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করিতেছিল। সাক্ষীদের উপস্থিতিতে আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।


