IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> চিকিৎসকদের হাতে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন শাহরিয়ার আলম

চিকিৎসকদের হাতে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন শাহরিয়ার আলম

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : হামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পালস অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের পর এবার অক্সিজেন কনসেনট্রেটর ম্যাশিন প্রদান করলেন রাজশাহী ৬ (চারঘাট-বাঘার) সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার ৬-জুলাই দুপুরে রাজশাহী, নাটোর এবং পাবনার বিভিন্ন উপজেলায় দলীয় নেতা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসকদের হাতে তিনি এ মেশিন প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় হাজার-হাজার মানুষের প্রান চলে যাচ্ছে। এটি প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সরকার ও চিকিৎসকরা। পাশা-পাশি রোগীদের প্রাণ রক্ষার জন্য প্রয়োজন হচ্ছে পালস অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার। এ জন্য বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী দুটি উপজেলা (চারঘাট-বাঘা) সহ রামেক হাসপাতাল নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে প্রদান করেছেন একশটি অক্সিজেন সিলিন্ডার।

এর আগে তিনি চারঘাট-বাঘা স্বাস্থ্য কেন্দ্রেসহ দুই উপজেলার ৪০ টি কমিউনিটি ক্লিনিকের জন্য প্রদান করেন ৬০ টি পালস অক্সিমিটার। এই যন্ত্রটির কাজ হলো, রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দশটি, বাঘায় চারটি, চারঘাটে চারটি, পুঠিয়ায় চারটি, দুর্গাপুরে চারটি, নাটোরের লালপুরে চারটি, বাগাতি পাড়ায় পাঁচটি এবং পাবনার ঈশ্বরদীতে পাঁচটি। সর্বমোট ৪০ (চল্লিশ) টি অক্সিজেন কনসেনট্রেটর ম্যাশিন প্রদান করেন। এটির কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেন তৈরি করা।

এদিকে এ গুলো পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন চিকিৎসকসহ স্থানীয় লোকজন ও সমাজের অভিঙ্গ মহল। তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে সরকারি অনুদানের পাশা-পাশি চারঘাট-বাঘার সাংসদ ও গণমানুষের নেতা শাহরিয়ার আলম যা করছেন সেটি মনে রাখার মতো। অনেকেই এ বিষয়গুলো শোনার পর মন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31