IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> শিক্ষা >> টপ নিউজ >> রাবির গৌরবের ৬৮ বছর উদযাপন

রাবির গৌরবের ৬৮ বছর উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বেলা ১১টায় ভার্চুয়াল অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, বিগত প্রায় সাত দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য ও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছে। ফলে এই বিশ্ববিদ্যালয় এক বিশেষ মর্যাদা লাভ করেছে। আগামী দিনগুলিতেও সে সফলতার অক্ষুন্ন থাকবে বলে আশাব্যক্ত করেন উপাচার্য। প্রতিবছর প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে থাকে নানা আয়োজন। ক্যাম্পাস নতুনরুপে সুসজ্জিত হয়ে উঠে। ক্যাম্পাস জুড়ে ছাত্র শিক্ষকের পদচারণায় তৈরি উৎসবমুখর পরিবেশ। কিন্তু এবার করোনার থাবায় সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় এদিনটিকে।

প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা।

অনুষ্ঠানে অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. একে এম মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে ৭৫৩ একরের বিশাল ভূমিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অধ্যায়ণরত। রয়েছে এক হাজার দুই শত শিক্ষক ও দুই হাজার কর্মকর্তা কর্মচারী।

এছাড়াও ১২ অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৯টি। ১২টি একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল রয়েছে ১১টি ও ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি। এছাড়াও গবেষক ও বিদেশী শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি আন্তর্জাতিক ডরমিটরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31