IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীর আরও ৪২৫ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রাজশাহীর আরও ৪২৫ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্ত আরো ৪২৫ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রুয়েট মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়। রাসিক মেয়রের পক্ষে মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খাদ্য সামগ্রীর প্যাকেট উপকারভোগীর মাঝে বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল।

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ.ম.আ জাহিদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনুজ্জামান, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজাসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বর্তমান লকডাউন চলাকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আয়োজনে গত রোববার মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের ৩৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরআগে কঠোর লকডাউন শুরুর আগের দিন ৩০ জুন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ এবং গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর ও কর্মহীন ৩ হাজার ৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31