ধূমকেতু প্রতিবেদক : মরহুম এ্যাডভোকেট আব্দুস সালামের স্ত্রী শহীদ জননী সুরাইয়া বেগম (৯৬) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোকা বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন সুরাইয়া বেগম (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন তিনি কন্যা শাহীনা বেগমের সাথে তার রাজশাহীস্থ ঝাউতলা লক্ষীপুর বাসাতে বসবাস করছিলেন।


