IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাঘায় এক নেতার বাড়ীতে মিললো অস্ত্র, সতর্ক অন্যরা

বাঘায় এক নেতার বাড়ীতে মিললো অস্ত্র, সতর্ক অন্যরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে মঙ্গলবার রাতে একটি বিদেশী পিস্তল, একটি সার্টার গান ও দুটি বন্দুকসহ ৪৩ রাউন্ড তাজা গুলি উদ্ধারের পর অন্যরা আতঙ্কিত হওয়াসহ ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন এলাকার অভিঙ্গ মহল।

তাঁরা বলছেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এ অঞ্চলে শুধু মুক্তার আলী নয়, অনেক নেতা এবং তাদের সাঙ্গ-পাঙ্গদের বাড়ি তল্লশী করলে ভারি-ভারি বিদেশী অস্ত্র এবং গুলি পাওয়া যাবে। যার বাস্তব চিত্র লক্ষ করা গেছে উপজেলার চরাঞ্চলে।

বাঘার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলের সুধী মহলদের সাথে কথা বললে তারা বলেন, গত দুই মাস পূর্বে এ অঞ্চলে কলার বাগান পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দিদার ব্যাপারী ও মজনুদর্জি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রকাশ্য দিবালকে চার জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এর ২৪ দিন পর রাতের আধারে গুলিবিদ্ধ হয়ে অপর একজন নিহত এবং আগের ঘটনায় একজন নারী সহ আরো দুজন আহত হয়। অথচ এখন পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি প্রশাসন।

নাম প্রকাশ না করার সর্তে বাঘার দু’জন স্কুল শিক্ষক এবং এলাকার অভিঙ্গ মহলরা বলেন, এর আগে কোন বিষয় নিয়ে অত্র এলাকায় সংঘাত সৃষ্টি হলে উভয় পক্ষের হাতে লাটি-শড়কি, ফালা, হাসুয়া, সয়াফ, লোহার রড, হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্র দেখা যেতো। কিন্তু এখন এসব অস্ত্রের সাথে যোগ হয়েছে-বিদেশী আগ্নে আস্ত্র পিস্তল, সার্টার গান , ককটেল ইদ্যার্দি। তাদের মতে, ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারনে এ গুলো সম্ভব হয়েছে।

এদিকে এলাকার সুধীজন সহ অনেকেই অভিযোগ ছুড়ে বলেন, শুধু মেয়র মুক্তার আলী নয়, বাঘার দুটি পৌর সভা এবং সাতটি ইউনিয়নের মধ্যে গোপনে খোঁজ নিলে জানা যাবে কাদের কাছে অস্ত্র আছে। এদের মধ্যে এখন অনেকেই গা-ঢাকা দিয়েছে আবার অনেকেই নিজের বাড়িতে রাখা অস্ত্রগুলো এখন অন্যের বাড়িতে রেখে আসছেন বলে অনেকেই মন্তব্য করেন।

অনুসন্ধ্যানে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সন্ধ্যার পর ইট-পাটকেল নিক্ষেপসহ ককটেল নিক্ষেপ ও গোলা-গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও অস্ত্র উদ্ধারের বিষটি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।

অপরদিকে, গত ১৫ জুন উপজেলার করারী নওশারা হবির চরের কাঁচা রাস্তা সংলগ্ন উত্তর এলাকা থেকে সিপিসি ২-নাটোর ক্যাম্প ও রাজশাহী র‌্যাব-৫ এর যৌথ অভিযানে বিদেশী পিস্তল এবং দেশীয় ধারালো আস্ত্রসহ করারী নওশারা হবির চর এলাকার খোরশেদ মন্ডলের ছেলে একরামুল মন্ডল (৩২) এবং উম্মত মন্ডলের ছেলে সাহাজুল মন্ডল (২৫)কে আটক করে থানায় সোপর্দ করেন।

এর আগে উপজেলার সুলতানপুর এলাকায় বালি উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এক ব্যাক্তির গোয়াল ঘরে পিস্তল রেখে তাকে ফাঁসানোর জন্য রাজশাহী-র‌্যাবকে ফোন দেয় ঐ এলাকার জনি ইসলাম ও তার অপর এক বন্ধু। এ ঘটনায় র‌্যাব অস্ত্র উদ্ধারসহ তাদের দু’জনকে আটক করে থানায় সোপার্দ করেন।

সার্বিক বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রতিটি বিষয় ক্ষতিয়ে দেখা হবে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31