ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাধনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল আজিজ যার গ্রামের বাড়ী বাগমারা উপজেলায়। তিনি গত বৃহস্পতিবার (০১ জুলাই) নিজ বাড়ীর সামনে ডায়াবেটিস এর রোগী হওয়ায় হাটাহাটি করছিলেন।
সেই সময় বাগমারা উপজেলা ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) মাহমুদুল হাসান কর্তৃক বর্বোরোচিত হামলার শিকার হন। এসিল্যান্ড এর লাঠির আঘাতে প্রভাষক আব্দুল আজিজ এর হাত ভেঙ্গে যায়।
এই ঘটনার জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। এ ঘটনার প্রকৃত তথ্য তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
সেই সাথে বাকশিস রাজশাহী জেলার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এ্যাডভোকেট আব্দুস সালামের সহধর্মিনি সুরাইয়া সালাম এর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


