ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাবুল (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (১০ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া এলাকার মৃত সেলিমের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


